করোনার জেরে রথের চাকা গড়ালো না বেলপাহাড়িতে - The News Lion

করোনার জেরে রথের চাকা গড়ালো না বেলপাহাড়িতে

 


দি নিউজ লায়নঃ   ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ির জগন্নাথ দেবের রথ প্রতি বছর ইন্দিরা মোড় এ জগন্নাথ দেবের  পূজা  অর্চনা করে বেলপাহাড়ি  এলাকায়  পরিক্রমা করতো।এলাকার একমাত্র রথ  ইন্দিরা মোড় থেকে শোভা যাত্রা করে বেলপাহাড়ি থানার মাঠে মাসীর বাড়িতে নিয়ে আসা হতো ।  এই রথ কে কেন্দ্র করে এলাকার প্রচুর উৎসাহি জনতা শোভাযাত্রা তে  অংশগ্রহণ করতো।


 দীর্ঘ প্রায় ৩/৪ কিমি  এই শোভা যাত্রাতে বেলপাহাড়ি এলাকার প্রচুর সাধারণ ভক্ত গণ  রথের দড়িতে টান দিয়ে টেনে আনতেন প্রভুর এই  রথ কে , সঙ্গে থাকতো এলাকার ,

ছৌ নিত্য, ও এলাকার বিভিন্ন শিল্পীরা। দীর্ঘ এই রাস্তায় তারা অনুষ্ঠান করে রথের আগে আগে   আসতো।   সন্ধেবেলা সমস্ত সাধারণ মানুষ জনকে প্রভুর অন্ন ভোগ বিলি করা হতো।


  কিন্তু গত বছর করোনা মহামারির কারণে বন্ধ ছিল রথ যাত্রা ।আর এই বছর ও সেই একই ঘটনার পুনরাৃত্তি হলো ।নিয়ম কানুন রীতি নীতি মেনে সোমবার জগন্নাথ ,সুভদ্রা ও বলরামের পুজো করা হলো করোনা বিধি নিষেধ মেনে ,। কিন্তু গড়ালো না রথের চাকা , হলো না শোভা যাত্রা ।  বেলপাহাড়ি থানার মাঠে জগন্নাথ দেবের রথ মন্দিরের মধ্যেই রইলো। যার ফলে বেলপাহাড়ির বাসিন্দারা এবছরের রথ যাত্রা উৎসবের থেকে বঞ্চিত বলে তারা জানান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.